আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন হারুনুর রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হারুনুর রশীদ
হারুনুর রশীদ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হয়েছেন লক্ষ্মীপুরের সাবেক সাংসদ হারুনুর রশীদ। আজ বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে হারুনুর রশীদকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।