আ.লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে হারুনুর রশীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
আগের কমিটির যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন দেওয়ান শফিউল আরেফিন। হারুনুর রশীদ আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।
এ নিয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ৭৫ জন সদস্যের নাম ঘোষণা করা হলো। ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির আরও ৬টি পদ ফাঁকা আছে। এর মধ্যে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর ৩টি করে পদ রয়েছে।