আ.লীগের লুটপাটের ও বিএনপির শক্তি স্বাধীনতাবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, আওয়ামী লীগের শক্তি লুটপাটের। আর বিএনপির শক্তি হচ্ছে স্বাধীনতাবিরোধীরা।
গতকাল বুধবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাপার ঢাকা মহানগর দক্ষিণ কমিটির পরিচিতি সভায় জিয়াউদ্দিন আহম্মেদ এ কথা বলেন।
জাপার মহাসচিব বলেন, সরকারের দুঃশাসনের কারণেই সড়ক দুর্ঘটনা মহামারি আকার ধারণ করেছে। আজ রাস্তায়, ঘরে—কোথাও মানুষের জীবনের নিরাপত্তা নেই।
জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, ‘আমরা আওয়ামী লীগের দুঃশাসনের অবসান চাই নির্বাচনের মাধ্যমে। বিএনপির মতো গাড়ি পুড়িয়ে, মানুষ মেরে নয়।’ তিনি বলেন, জামায়াতের সঙ্গে আঁতাত করে বিএনপি জাতীয়তাবাদকে ভূলুণ্ঠিত করেছে, স্বাধীনতাযুদ্ধকে অপমান করেছে।
জাপার সাংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় জাপার কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন।