আ.লীগের সমাবেশ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারির সমাবেশ ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমার কারণে সমাবেশ কর্মসূচি ১২ জানুয়ারি পালন করবে ক্ষমতাসীন দলটি।

আজ বৃহস্পতিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে এ তথ্য জানান।
মাহবুব উল আলম হানিফ বলেন, সারা দেশের মুসলমানসহ বিশ্বের মুসলমানেরা বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবে যোগ দিতে আসছেন। এ কারণেই আমাদের কর্মসূচি পরিবর্তন করে ১২ তারিখে নেওয়া হয়েছে। কারণ ৯, ১০, ১১ এই তিন দিন বিশ্ব ইজতেমা। তাই কর্মসূচি এর পরের দিন নির্ধারণ করা হয়েছে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করতে পারেনি আওয়ামী লীগ। তাই ১০ জানুয়ারি ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেয় দলটি। তবে বিশ্ব ইজতেমা ও রোববার আখেরি মোনাজাতের কারণে ধর্মপ্রাণ মুসল্লিদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিল দলটি।