আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মার্চ ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের থানা রোডের আওয়ামী লীগের কার্যালয়ে জেলা কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবল চন্দ্র সাহা। সভায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২২ মার্চ সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার বলেন, ১১ বছর পর সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০০৫ সালের ১৬ মে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।