আ.লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার বেলা তিনটায় কদমতলীর কান্দু শাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এতে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার রাতে আইয়ুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে আবদুল বারি ও সাধারণ সম্পাদক পদে আমির আলীর নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। তিনি বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে মতৈক্য হওয়ায় এ ঘোষণা দেওয়া হয়।