আ.লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মালেক। সম্মেলনে সাইদুর রহমানকে সভাপতি ও কায়ছার আহমেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গোয়ালী মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কিউ এম ওয়াহেদুল ইসলাম খান ও কাজী আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।