আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফি মাহমুদ। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি এ কিউ এম ওয়াহিদুল ইসলাম ও কাজী আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাংসদ আবদুল মালেক, সাংসদ সাধন চন্দ্র মজুমদার, সাংসদ সানজিদা খানম, আইনজীবী মো. নিজাম উদ্দিন জলিল প্রমুখ।