প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান সভাপতি ও আমজাদ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে শহরের কাউরিয়াপাড়া পৌর ঈদগাহ মাঠে এই সম্মেলন হয়। নেতা-কর্মীরা জানান, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল মজিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া প্রমুখ। আগামীকাল বুধবার মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।