আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল মঙ্গলবার লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সাংসদ শেখ হাফিজুর রহমান ও কবিরুল হক প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়জুল আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।