আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর অনুষ্ঠিত হলো শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। গতকাল শুক্রবার বিকেলে শ্রীবরদী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন হুইপ মো. আতিউর রহমান। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক। বক্তব্য দেন কেন্দ্রীয় উপপ্রচার সম্পাদক অসিম কুমার উকিল, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, শেরপুর-৩ আসনের সাংসদ এ কে এম ফজলুল হক প্রমুখ।