আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছর পর কুমিল্লার দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৪ মার্চ দাউদকান্দি পৌর ঈদগাহে অনুষ্ঠিত হবে। সম্মেলনের তারিখ ঘোষণা হওয়ায় তৃণমূল কাউন্সিলরদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্থানীয় কয়েকজন নেতা জানান, ১৯৯৬ সালের ১৫ নভেম্বর দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই সম্মেলনে মো. আবুল হাসেম সরকার সভাপতি ও আহসান হাবীব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের ৯ জানুয়ারি সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনের দুই দিন আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম ভুইয়া সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় সম্মেলন স্থগিত করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ বলেন, দীর্ঘ ১৮ বছর পর সম্মেলনের তারিখ ঘোষণার ফলে কাউন্সিলরদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।