আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাগাট উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস। দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মো. শাহজাহান মোল্লাকে সভাপতি এবং দেবপ্রসাদ রায়কে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।