আ.লীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে ইলিয়াস হোসেন সভাপতি এবং আব্দুল মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সৈয়দপুর স্টেডিয়ামে দুই পর্বে ওই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশন অনুষ্ঠিত হয়। ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।