আ.লীগের সম্মেলন পেছানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ.লীগ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা
আ.লীগ হাসিনা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা সূচনা বক্তব্য দেন। ছবি: ফোকাস বাংলা

দলের জাতীয় সম্মেলন পেছানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঝে কোনো একটি সময়ে আওয়ামী লীগের কাউন্সিল হবে।
আজ রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় শেখ হাসিনা সূচনা বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তাঁর সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা শুরু হয়। বর্তমানে কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে।

সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে। আমাদের সম্মেলনে যাঁরা কাউন্সিলর, ডেলিগেট আসেন, তাঁরা তৃণমূল থেকে আসেন। নির্বাচন চলাকালে সম্মেলন হলে তাঁরা আসতে পারবেন না। এ নির্বাচনের জন্য সম্মেলনের দিন পেছানো হচ্ছে। পরিবর্তিত তারিখ এই সভায় আলোচনা করে নির্ধারিত হবে।’