আ.লীগের সম্মেলনে বিদেশি অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে আসছেন ভারতসহ বিভিন্ন দেশের অতিথিরা। গতকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলনে অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব দীপু মনি বিভিন্ন দেশের অতিথিদের নাম প্রকাশ করেন।

দীপু মনি বলেন, ভারত থেকে আসছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা রাজ্যসভার সহসভাপতি বিনায়ক প্রভাকর, রাজ্যসভার সদস্য অভিনেত্রী রুপা গাঙ্গুলি ও অনির্বাণ গাঙ্গুলি। ভারতীয় কংগ্রেস থেকে আসবেন বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ। তাঁর সঙ্গে থাকবেন প্রদীপ ভট্টাচার্য, সাংসদ মৌসুম নূর এবং ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। তৃণমূল কংগ্রেস থেকে আসছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, ত্রিপুরা বিজেপির সভাপতি বিপ্লব কুমার দেব, আসাম ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের আবদুস সবুর দফাদার এবং আমিনুল ইসলাম, আসাম গণপরিষদের প্রফুল্ল কুমার মহন্ত এবং ধ্রুতজ্যোতি শর্মা।

চীন থেকে সে দেশের ভাইস মিনিস্টার জেন শিয়াও সংসহ পাঁচজন প্রতিনিধি আসবেন। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, ইতালি, অস্ট্রিয়ার এক বা একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার কথা।