আ.লীগের সম্মেলনে রংপুরের কাউন্সিলর সজীব ওয়াজেদ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা এবং তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে রংপুর জেলার কাউন্সিলর হিসেবে যোগ দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, ইতিমধ্যে রংপুর জেলা থেকে জয়কে কাউন্সিলর করে দপ্তরে তালিকা পাঠানো হয়েছে। রংপুরের সন্তান হিসেবেই তিনি কাউন্সিলে অংশ নেবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দপ্তর উপকমিটির রংপুর বিভাগীয় সভায় মাহবুব-উল আলম হানিফ এসব কথা বলেন। সজীব ওয়াজেদ রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য।