আ.লীগের সম্মেলনের স্লোগান ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের স্লোগান ঘোষণা করা হয়েছে। তৈরি হয়েছে সম্মেলনে আসা ব্যক্তিদের উপহার উপকরণও। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার উপকমিটির সদস্যসচিব হাছান মাহমুদ বলেন, এবারের সম্মেলনের স্লোগান হচ্ছে ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। তিনি সংবাদ সম্মেলনে আসা ব্যক্তিদের দেওয়ার জন্য যে চটের ব্যাগ ও ক্যাপ তৈরি করা হয়েছে, তা সবাইকে দেখান।

এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক এইচ টি ইমামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অসীম কুমার উকিল ও মারুফা আক্তার প্রমুখ।