আ.লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। তিনি সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি দলের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে কাউন্সিলররা ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।