আ.লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। কাল শুক্রবার সন্ধ্যায় ছয়টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের দুজন সদস্য বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী এই সভায় ঠিক করা হবে।