আ.লীগের ১৮ নেতাকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফরসহ ১৮ নেতা-কর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খান নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান।

সাময়িক বহিষ্কৃত অন্যরা হলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সদকী ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ, পান্টি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, যদুবয়রা ইউনিয়নের সভাপতি হুরমত আলী, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহসভাপতি গোলাম মোর্শেদ, উপজেলা সহসভাপতি আজিজুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব আলম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান, রবিউল আওয়াল, পৌর যুবলীগের আহ্বায়ক তুহিন শেখ, যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম আলম, সদস্য কামরুজ্জামান, বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন ও সদস্য জাহাঙ্গীর আলম।

জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। এ ধরনের বহিষ্কার গঠনতন্ত্রবিরোধী।’