আ.লীগের ৫৮'বিদ্রোহী'কে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২২ মার্চের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হওয়ায় সাতক্ষীরায় ৫৮ জন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮টি ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি শফিকুল ইসলাম, বৈকারি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রউফ ও আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মজনুর রহমান মালী।
তালা উপজেলার হামিজুদ্দীন, শাহবাজ আলী, আবদুল্লাহ, ইসলামকাটি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আবদুল হামিদ, মিনহাজ গাজী, অশোক লাহিড়ী, এম এম ফজলুল হক, মুর্শিদা পারভীন, কামরুল ইসলাম ও আজিজুর রহমান গাজী। দেবহাটা উপজেলার শফিকুর রহমান, আবু বক্কর গাজী ও ইমাদুল ইসলাম; শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম আজিজুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম গোলাম মোস্তফা, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক বিশ্বনাথ নন্দী, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম শাহজাহান সিরাজ, রমজান নগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শেখ আল মামুন, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বপন কুমার বৈদ্য, আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবু সালেহ বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি এ বি এম মঞ্জুর এলাহী খোকন।
আশাশুনি উপজেলায় দেলোয়ার হোসেন, জমির উদ্দীন, বিশ্বজিৎ ম্যান্ডেজ, আবদুল হান্নান, কালাম সানা, সেলিম রেজা, ঢালী শামসুল হক, নুর মোহাম্মাদ সরদার, জহুরুল হক, দিপংকর কুমার বাছাড়, রুহুল কুদ্দুস মোল্যা, জি এম ফারুকুজ্জামান, খালেদুর রহমান, মফিজুল মোড়ল ও মিজানুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়।
এ ছাড়া কলারোয়া উপজেলার সাময়িক বহিষ্কার হওয়া ব্যক্তিরা হলেন শফিকুর রহমান মালী, মনিরা বেগম, বিশাখা সাহা, আবদুল খালেক, শেখ ইমরান হোসেন, নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মারুফ হোসেন, হারুন অর রশিদ, রুস্তম আলী, বদরুজ্জামান, নুরুল ইসলাম, আবদুল হামিদ সরদার, ফারুক হোসেন, আবির হোসেন বিল্লাল, শেখ জাকির হোসেন, মেহেদী মাসুদ ও ওজিহার রহমান।
কয়লা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরান হোসেন ও খেসরার মুর্শিদা পারভিন বলেন, তাঁরা জনগণের প্রত্যাশার মুখে নির্বাচনে প্রার্থী হয়েছেন। দল তাঁদের বহিষ্কার করলেও তা মেনেই নির্বাচন করবেন।