আ.লীগের ৭১ ইউনিয়নের প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের বিভিন্ন জেলার ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ ছাড়া যশোর জেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচনে সাইফুজ্জামান পিকুলকে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দলটি।
আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দলটির স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রার্থী তালিকা দেখতে এখানে ক্লিক করুন।