আ.লীগ-বিএনপির প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আগামী ১৬ এপ্রিল এ ইউপিগুলোয় ভোট নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহিরুল হক বলেন, গতকাল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা বিজ্ঞপ্তিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তালিকা কেন্দ্রে পাঠানো হয়। দলের মনোনীত প্রার্থীরা হলেন ফতেপুরে হুমায়ুন তালুকদার, ভাওড়ায় আমজাদ হোসেন, বহুরিয়ায় আবু সাইদ মিয়া, লতিফপুরে জাকির হোসেন, আজগানায় রফিকুল ইসরাম ও তরফপুরে আবুল কাশেম।
দুপুর ১২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলটির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন ফতেপুর ইউনিয়নে শহিদুর রহমান মৃধা, ভাওড়ায় সাইদুর রহমান, বহুরিয়ায় আবদুস সামাদ, লতিফপুরে আলী হোসেন, আজগানায় আবুল হোসেন ও তরফপুরে সাঈদ আনোয়ার।