আ.লীগ-সমর্থিত প্যানেল জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবার জেলা বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচনে ভোটার সংখ্যা ১৭৬। এর মধ্যে ভোট দিয়েছেন ১৬৬ জন আইনজীবী। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে ১১ জন ও বিএনপি-সমর্থিত প্যানেল থেকে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা। তিনি বলেন, আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে গণেশ নারায়ণ চৌধুরী, মো. রফিকুল ইসলাম সহসভাপতি, এ টি এম মোস্তফা সাধারণ সম্পাদক, আবুল বাশার মোহাম্মদ শরীফ সহসম্পাদক এবং কার্যকরী সদস্য পদে শেখ মোহাম্মদ নাজিরুল ইসলাম, জাহিদ হোসেন, কাজী মো. শফিক আহসান ও আবদুস সাত্তার নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের আহমেদ আলী মৃধা ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যদিকে, বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সহসম্পাদক পদে মো. আবদুর রাজ্জাক-২ ও সদস্য পদে শরিফা খাতুন নির্বাচিত হয়েছেন।