প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে আইএসের নামে যেসব হত্যাকাণ্ড হচ্ছে, তার উদ্দেশ্য রাজনৈতিক। এসব হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে তিনি দায়ী করেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটে গুলশান হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ইরাক ও সিরিয়ায় আইএসের এজেন্ডা আছে। তারা সেখানকার সরকার হটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠা করতে চায়। সেখানে তারা ইসলামি রাষ্ট্র বানাতে চায়। বাংলাদেশে আইএসের কোনো এজেন্ডা নেই।’
জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম এ করিম প্রমুখ বক্তব্য দেন।