আইন এক যাত্রায় দুইভাবে চলছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশে আইন একযাত্রায় দুইভাবে চলছে, যেন একই স্রোতের দুই মোহনা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য এক ধরনের আইন, বিএনপির নেতা-কর্মীদের জন্য আরেক ধরনের আইন চলছে।

আজ বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে রিপন এসব কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নামে নাইকো, গ্যাটকো দুর্নীতির মামলা স্থগিত হয়েছে। আর খালেদা জিয়ার নামে মামলা চলছে। তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নামে একাধিক মামলা চললেও তা ঝুলে আছে। অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাগুলো দ্রুত চালানো হচ্ছে। সপ্তাহের পর সপ্তাহ তারিখ দেওয়া হচ্ছে। আইন ঠিকমতো চলছে না। কারও জন্য ধীর গতিতে আর কারও জন্য দ্রুত।
আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার কথায় তাঁরা আশান্বিত হতে চান। তাঁরা আশা করেন দেশে সবার জন্য একই ধরনের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
আসাদুজ্জামান বলেন, তাঁরা জাতীয় ঐক্য চান। এ জন্য রাজনৈতিক বিতর্ক থেকে বের হয়ে আসতে হবে। অহেতুক বিতর্কের অবসান দরকার।