আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে জেলার আইনশৃঙ্খলা কমিটির এক সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপপরিচালক খাইরুল হাসান এতে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর পৌরসভার মেয়র মোতাচ্ছিম বিল্লাহ, গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা এ কে এম শফিউল আযম প্রমুখ। সভায় জেলায় চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।