আওয়ামী লীগ পরগাছা সরকার: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ

ক্ষমতাসীন আওয়ামী লীগকে ‘পরগাছা সরকার’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়া একটি পরগাছা সরকার জাতির জন্য অপমানজনক।’ 
আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এই সরকার জনগণের দ্বারা সমর্থিত নয় বলেই নতুন বিশ্ব পরিস্থিতিতে অর্থনৈতিক, জাতি গঠন ও গণতন্ত্রচর্চার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তা সচেতনভাবেই অগ্রাহ্য করা হচ্ছে।’ তিনি বলেন, তাদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখানো। তাই অত্যন্ত নির্দয়ভাবে তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। 
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের মুখে দুর্নীতি বিষয়ে কথা এখন রঙ্গরসে পরিণত হয়েছে। রাবিশ ও বোগাস শব্দের ট্রেডমার্ক অর্থমন্ত্রী “ঘুষ দেয়া নাকি অবৈধ নয়” বলে যে ভয়ংকর ফতোয়া দিয়েছেন, এতে অর্থমন্ত্রীর এই কথায় আশকারা পেয়ে সুড়ঙ্গ কেটে ব্যাংক ডাকাতিসহ কাগজ জালিয়াতি করে সরকারি অর্থ আত্মসাৎকারী, ঘুষখোর, নির্লজ্জ দুর্নীতিবাজ এবং রাষ্ট্রের পুঁজি লুণ্ঠনকারীরা আরও বেশি দুষ্কর্ম করার জন্য উৎসাহে মেতে উঠেছে।’