প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল রোববার বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ওই অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. শহিদ মোল্যা, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম মোল্যা, প্রচার সম্পাদক এরশাদ আলী প্রামাণিকসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী এরাদত আলী তাঁদের ফুল দিয়ে বরণ করেন।