আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনে প্রতিষ্ঠিত হয় যুবলীগ।
যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকাল আটটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবরে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নেওয়া হয়েছে।