আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী চূড়ান্ত করেছে। সীমানা নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শাক্তা ইউনিয়নে আপাতত নির্বাচন হচ্ছে না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বশির আহম্মেদ বলেন, প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করা শুরু করেছেন। কেরানীগঞ্জে দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ভোট হবে। ২ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১৩ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, দল থেকে জিনজিরায় হাজি সাকুর হোসেন, আগানগরে জাহাঙ্গীর শাহ (বর্তমান চেয়ারম্যান), তেঘরিয়ায় জজ মিয়া (বর্তমান চেয়ারম্যান), শুভাঢ্যায় ইকবাল হোসেন (বর্তমান চেয়ারম্যান), কোন্ডায় ফারুক চৌধুরী (বর্তমান চেয়ারম্যান), কালিন্দীতে হাজি মোজাম্মেল, বাস্তায় আসকর আলী, শাক্তায় সালাহউদ্দিন লিটন, রুহিতপুরে আবদুল আলী (বর্তমান চেয়ারম্যান), কলাতিয়ায় তাহের আলী, হযরতপুরে আয়নাল হোসেন, তারানগর ইউপিতে মোশারফ হোসেন ফারুককে মনোনয়ন দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, ‘তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করেছি। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আগামী দু-এক দিনের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।’
স্থানীয় বিএনপির সূত্র জানায়, দলের চেয়ারম্যান প্রার্থীরা হলেন কোন্ডায় মোশারফ হোসেন, তেঘরিয়ায় আসাদউল্লাহ চুন্নু, জিনজিরায় ওমর শাহ নেওয়াজ, আগানগরে আরসাদুর রহমান, শুভাঢ্যায় হায়াত আলী ভান্ডারী, কালিন্দীতে শামসুল হক, শাক্তায় মিজানুর হক, রুহিতপুরে আবদুল মালেক, হযরতপুরে নুরুল হক, তারানগরে মনির হোসেন (বর্তমান চেয়ারম্যান), বাস্তায় শামসুল হক (বর্তমান চেয়ারম্যান) ও কলাতিয়ায় দাউদ শিকদার।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ও কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি নাজিমউদ্দিন মাস্টার বলেন, ‘নেতা-কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা ও যাচাই-বাছাইয়ের পর চেয়ারম্যান প্রার্থীদের মনোনীত করা হয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে চিন্তিত রয়েছি। অতীতের নির্বাচনগুলো ভয় ঢুকিয়ে দিয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে বিএনপির প্রার্থীরা শতভাগ সফল হবেন।’
উপজেলা জাতীয় পার্টির একাধিক নেতা বলেন, ‘দলের পক্ষ থেকে কারা প্রার্থী হচ্ছেন সে সিদ্ধান্ত হয়নি।