আওয়ামী লীগ ও সমমনা পরিষদ ১৩ পদে বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে আওয়ামী লীগ ও সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং দুটি সদস্য পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি শাহজাহান আলী ও মামুন আখতার, সাধারণ সম্পাদক মহ. শামশুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য নাসির উদ্দিন (৩), আনারুল হক, সুজা উদ্দীন, শামসুল আরেফীন, আবু তালেব, নাসিম উদ্দীন ও আবু তালেব বিশ্বাস। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন মাসুদ পারভেজ রাসেল ও শাহ জামাল।

নির্বাচনে নুরুল ইসলাম মহা. শামশুজ্জোহার নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং এম এম শাহজাহান মুকুল-সাঈদ মাহমুদ শামীম রেজার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পৃথক দুটি প্যানেল নিয়ে এবং সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দীন মঈনুল ও ফজলে রাব্বী সাগর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।