প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলে। কিন্তু তারা বিশ্বাস করে ধর্মহীনতায়। আর বিএনপি জনগণের দল, সব দেশ ও ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখে।
গতকাল মঙ্গলবার হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভ বিজয়া-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়ার সংক্ষিপ্ত বক্তব্যের পুরোটাই ছিল ধর্ম-কেন্দ্রিক। তিনি বর্তমান সরকারকে ‘জবরদখলকারী’ বলে মন্তব্য করে বলেন, এখন প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নির্যাতন করা হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকেরা এসবের সঙ্গে জড়িত। কিন্তু তাদের কাউকে ধরা হচ্ছে না। তিনি বলেন, এ সরকারের অধীনে কেনো ধর্মের মানুষ নিরাপদ নয়।