আওয়ামী লীগ হাইব্রিডের জ্বালায় অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিতে পদবঞ্চিতরা আওয়ামী লীগে আসতে চাইলেও সহজে পদ পাবেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ময়নামতি এলাকায় গতকাল বুধবার বিকেলে যানবাহনের ওজন পরিমাপক যন্ত্র (ওয়েট স্কেল) পরিদর্শন করতে এসে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, এখানে (আওয়ামী লীগ) দীর্ঘ লাইন। কেউ পদ পেতে হলে অপেক্ষা করতে হবে। আওয়ামী লীগ হাইব্রিডের যন্ত্র নয়। নতুন করে হাইব্রিড তৈরির পরিকল্পনা এ দলের নেই। দলটি এমনিতেই হাইব্রিডের জ্বালায় অতিষ্ঠ। তিনি বলেন, ময়নামতি এলাকায় থাকা যানবাহনের ওজন পরিমাপক যন্ত্রটি এখন আর প্রয়োজন নেই। এটি এখান থেকে শিগগিরই সরিয়ে নেওয়া হবে।
মন্ত্রী এর আগে দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকার নিজ বাড়িতে যান। গত সোমবার রাতে তাঁর ছোট ভাই বসুরহাটর পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত হত্যার হুমকি দেয়।