প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ এখন ধর্ম নিয়ে রাজনীতি করছে। আগে তারা বলত, আমরা (বিএনপি) ধর্ম নিয়ে রাজনীতি করি। কিন্তু এখন তারাই ধর্ম নিয়ে রাজনীতি করছে। তারা এ দেশের মানুষকে সব সময় বোকা বানাতে চায়।’
শনিবার নেত্রকোনার মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলায় পাহাড়ি ঢলে ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিএনপির মহাসচিব। সেখান থেকে ফেরার পথে রাতে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের অবস্থান হলো সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া। তারা আগে হেফাজতকে মারধর করেছে। এখন তাদের সঙ্গে বৈঠক করছে। তাদের সব দাবি মেনে নিচ্ছে। ক্ষমতায় থাকার প্রয়োজনে তারা ইসলামি দলগুলোকে ভালোবাসে। আর যখন লাথি মেরে ফেলে দেওয়া দরকার, তখন তা করে।’