আওয়ামী লীগে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা জাতীয় পার্টির ৩৬ নেতা-কর্মী গতকাল শনিবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি গোলাম মোস্তফা ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে সকালে তাঁরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে যোগদান করেন। শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেফায়াত উল্লাহ তাঁদের শপথ পড়ান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সায়দুল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।