আওয়ামী লীগের আট 'বিদ্রোহী' লড়াইয়ে অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আটজন ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অনড় রয়েছেন। গত বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
ওই বিদ্রোহী প্রার্থীরা হলেন তেজখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গাজী ফাইজুর রহমান (আনারস প্রতীক), উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জহর মিয়া (টেলিফোন), আওয়ামী লীগের সমর্থক মো. ইকবাল হোসেন (মোটরসাইকেল), আওয়ামী লীগের সমর্থক মো. নুরুল ইসলাম (চশমা); ফরদাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল আজিজ (আনারস), আওয়ামী লীগের সমর্থক ময়নাল হোসেন (রজনীগন্ধা) এবং ছলিমাবাদ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য এরসাদ আলী (চশমা) ও মদন মিয়া চিশতী (আনারস)।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম বলেন, ‘যাঁরা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছেন, আমরা তাঁদের সঙ্গে এখনো কথা বলছি। তারপরও কেউ না শুনলে দলীয় ফোরামে আলোচনা করে বিদ্রোহীদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’