আওয়ামী লীগের নীতিনির্ধারকদের জরুরি বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের জরুরি সভা বসছে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে কীভাবে দলীয় প্রার্থী বাছাই করা হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়া দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। আগামী ডিসেম্বর মাসে দলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ হচ্ছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। আর সংসদীয় বোর্ডের দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া। আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সংসদীয় বোর্ডের সদস্যদের যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।