আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১টি জেলার আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে গণভবনে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব নাম ঘোষণা করেন। তিনি বলেন, নতুন মুখ স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাঁরা মন্ত্রী-সাংসদ হতে পারেননি, দলেও পদ-পদবি নেই, এমন নেতাদের খুঁজে বের করে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ১৯ সদস্যের মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন। ২৮ ডিসেম্বর রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে ৬১ জেলায় নির্বাচন হবে।

ঘোষিত প্রার্থী তালিকা: পঞ্চগড়েমো. আবু বক্কর ছিদ্দিক, ঠাকুরগাঁওয়ে মুহাম্মদ সাদেক কৌরাইশী, নীলফামারীতে মমতাজুল হক, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় সৈয়দ শামসুল আলম, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, রংপুরে ছাফিয়া খানম, পাবনায় মো. রেজাউল রহিম লাল, চাঁপাইনবাবগঞ্জে মো. মইনুদ্দীন মণ্ডল, বগুড়ায় মো. মকবুল হোসেন, নাটোরে মো. সাজেদুর রহমান খান, জয়পুরহাটে মো. আরিফুর রহমান, রাজশাহীতে মাহবুব জামান, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বী, সিরাজগঞ্জে মো. আবদুল লতিফ বিশ্বাস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান, যশোরে শাহ্‌ হাদীউজ্জামান, কুষ্টিয়ায় রবিউল ইসলাম, সাতক্ষীরায় মুনসুর আহমেদ, মেহেরপুরে মো. মিয়াজান আলী, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান, খুলনায় শেখ হারুন অর রশিদ, নড়াইলে সৈয়দ আইয়ুব আলী, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, ঝিনাইদহে কনক কান্তি দাস, বরগুনায় মো. দেলোয়ার হোসেন, বরিশালে খান আলতাফ হোসেন, পিরোজপুরে মো. শাহ আলম, ভোলায় আবদুল মমিন, পটুয়াখালীতে খান মোশাররফ হোসেন, ঝালকাঠিতে সরদার মো. শাহ আলম, টাঙ্গাইলে ফজলুর রহমান খান ও মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন।

ঢাকায় মাহবুবুর রহমান, মুন্সিগঞ্জে মো. মহিউদ্দিন, গাজীপুরে আখতারুজ্জামান, নরসিংদীতে মো. আসাদোজ্জামান, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, ফরিদপুরে মো. লোকমান হোসেন মৃধা, রাজবাড়ীতে ফকীর আবদুল জব্বার, মাদারীপুরে মিয়াজউদ্দীন খান, শরীয়তপুরে ছাবেদুর রহমান, গোপালগঞ্জে চৌধুরী এমদাদুল হক, নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, শেরপুরে চন্দন কুমার পাল, জামালপুরে মো. এইচ আর জাহিদ আনোয়ার, নেত্রকোনায় প্রশান্ত কুমার রায়, সিলেটে মো. লুৎফর রহমান, হবিগঞ্জে মুশফিক হুসেন চৌধুরী, মৌলভীবাজারে আজিজুর রহমান, সুনামগঞ্জে এনামুল কবীর ইমন, চট্টগ্রামে মোহাম্মদ আবদুস সালাম, নোয়াখালীতে এ বি এম জাফর উল্লাহ, কক্সবাজারে মোস্তাক আহমেদ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ায় সৈয়দ এ কে এম এমদাদুল বারী, লক্ষ্মীপুরে মো. শামসুল ইসলাম, কুমিল্লায় আবু তাহের, ফেনীতে আজিজ আহমেদ চৌধুরী ও চাঁদপুরে এম আবু ওসমান চৌধুরী।