আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

হাসান ইমাম ১ লাখ ৯৩ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস ১ হাজার ৬৯৬টি এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান ১ হাজার ৩২০টি ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, নির্বাচনে ৬৪ দ​শমিক ৩৪ ভাগ ভোট পড়েছে।