আওয়ামীপন্থীদের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। ১১ পদের মধ্যে ১০টিতেই জয়ী হয়েছেন তাঁরা। বিএনপিপন্থী শিক্ষকদের কেউই জয় পাননি। তবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল বিভাগের ফারুক হোসেন। নির্বাচিত শিক্ষকেরা হলেন সভাপতি পদে নীরেন্দ্র নাথ মুস্তাফী, সাধারণ সম্পাদক মো. আবদুল আলীম, সহসভাপতি এন এইচ এম কামরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ফিরোজ আলী। আর নির্বাহী সদস্যরা হলেন নজরুল ইসলাম মণ্ডল, রবিউর আউয়াল, জগলুল সাদাত, আবদুর রাজ্জাক ও মো. তানভীর করিম।