আগামী সপ্তাহে খালেদা জিয়া দেশে ফিরবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সপ্তাহে দেশে ফিরবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ কথা জানান। তবে তিনি নির্দিষ্ট তারিখ জানাননি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ওনার (খালেদা জিয়া) আর্থাইটিসের ব্যথা আছে। উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন। এর চিকিৎসা চলছে। আমরা আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে চিকিৎসা শেষ হবে। এরপরই উনি চলে আসবেন।’
গত ১৪ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। সেখানে তিনি বড় ছেলে তারেক রহমান ও তাঁর পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করেন।