আগামীকাল নির্বাচন, স্বতন্ত্র প্রার্থীদের চাপে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার। মেয়র পদে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন পাঁচজন প্রার্থী।

ওই পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করলে মেয়রের পদটি শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনজন বিদ্রোহী প্রার্থী থাকায় চাপে পড়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী। বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীরা।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম, বিএনপির প্রার্থী সৈয়দ মনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শহীদুল ইসলাম বাবু রাঢ়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন। বিএনপির প্রার্থী সৈয়দ মনোয়ার হোসেন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসানও প্রচারণা থেকে সরে তাঁর বড় ভাই মাহমুদুল হাসানকে সমর্থন দিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের অধিকাংশ স্থানীয় নেতা নৌকা প্রতীকের প্রচারণায় অংশ নিচ্ছেন না।’