আগুন-সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে সংলাপ নয়: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংলাপ শুধু প্রকৃত গণতান্ত্রিক দলের সঙ্গে চলে। আগুন-সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে সংলাপ হতে পারে না। তাঁর দাবি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের মুখোশ পরে আছেন। তাঁর সঙ্গে সংলাপ চলে না। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে জাসদ নগর উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত কর্মিসভায় এই মন্তব্য করেন তিনি।
জাসদের কর্মিসভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন কাউন্সিলের পর জাসদ ছেড়ে যাওয়া নেতাদের ঘরে ফিরে আসার আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন নগর জাসদের যুগ্ম সম্পাদক নুরুল আকতার, ওবায়দুর রহমান, নাঈমুল হাসান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য তৈয়বুর রহমান, বেলায়েত হোসেন, উপদেষ্টা আবুল কাশেম, মো. হোসেন, মঈনুল আলম খান, শ্রমিক নেতা হাসান শহীদ প্রমুখ।