আগে গণতন্ত্র পরে সুশাসন: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১২ এপ্রিল ২০১৮। ছবি: কামনাশীষ শেখর
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১২ এপ্রিল ২০১৮। ছবি: কামনাশীষ শেখর

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিএনপি নির্বাচনে না এসে নির্বিচারে মানুষ হত্যায় লিপ্ত থাকে। বিএনপি কোনো সময় দেশের জন্য কাজ করেনি। তারা শুধু নিজেদের পকেট ভারী করার জন্য কাজ করেছে। তারা যদি দেশের জন্য কাজ করতই তাহলে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল কিন্তু কোনো উন্নয়ন করেনি।’ তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্র আজও বিকশিত হয়নি। সুশাসন তো পরে, আগে গণতন্ত্র পরে সুশাসন।’

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার জিতেন্দ্র বালা বালিকা উচ্চবিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করে চলেছেন। বঙ্গবন্ধু চেয়েছিলেন এ দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতা পেলেও আজও আমাদের অর্থনৈতিক মুক্তি আসেনি। যারা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জাতির পিতাকে স্বীকার করে না, তাদের দেশের প্রতি কোনো মমত্ববোধ নেই। তাদের দিয়ে এ দেশের উন্নয়ন হবে না। আমরা চাই, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে।’

পরে মন্ত্রী এলেঙ্গা বালক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এলেঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়রের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।