আগ্রহী নন খোকা, তবে দল চাইলে প্রার্থী হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণে তিনি আগ্রহী নন। তবে দল তাঁকে মেয়র পদে মনোনয়নের সিদ্ধান্ত নিলে বৃহত্তর স্বার্থে তা মেনে নেবেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে সাদেক হোসেন অভিযোগ করেন, ২০-দলীয় জোটের আন্দোলনে ভীত হয়ে বর্তমান সরকার সবার মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যেই সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করেছে। বিএনপি চলতি সরকারের অধীনেই গাজীপুরসহ পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়েছে এবং সেসব নির্বাচনে জয়ী হয়েছে।