আচরণবিধি লঙ্ঘন ছয়জনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই চেয়ারম্যান ও চার সদস্য প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের গত রোববার দুপুরে এই আদালত পরিচালনা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন পাচুরিয়া ইউনিয়নের আল মামুন বাদশা মিয়া (স্বতন্ত্র) ও টগরবন্দ ইউনিয়নের ইমাম হাসান (স্বতন্ত্র)।
আদালত আল মামুনকে তিন হাজার ও ইমামকে এক হাজার টাকা জরিমানা করেন।
সদস্য প্রার্থীরা হলেন পাচুরিয়া ইউনিয়নের আলমগীর হোসেন ও হাফিজার শেখ; বানা ইউনিয়নের আবু নাসির মিয়া ও তবিবর মলিক। তাঁদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।