আজ আ.লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আজ শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকেল পাঁচটায় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী এই ফোরামের বৈঠকটি বসবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলেছে, আজকের বৈঠকে তৃণমূলের কমিটি অনুমোদনসহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কৌশল কী হবে, এটা নিয়েও আলোচনা হতে পারে। এ ছাড়া আগামী নির্বাচনের জন্য দলের প্রস্তুতি ও সমসাময়িক আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।