প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে আজ সোমবার একই মঞ্চে দেখা যেতে পারে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ বিকেলে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ ডেকেছে নগর আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র নাছির উদ্দীন আজকের সমাবেশে উপস্থিত থাকবেন বলে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য মোরশেদুল আলম জানান। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, মেয়র দাপ্তরিক কাজে ঢাকায় রয়েছেন। সোমবার সকালে তিনি চট্টগ্রামে ফিরবেন। বেলা তিনটায় স্টেডিয়াম এলাকায় একটি শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি সরাসরি শহীদ মিনার চত্বরের দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।